Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোড়া তেলে খাবার তৈরি, পতেঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাপ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ২০:১৪

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানা এলাকায় পোড়া তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় পতেঙ্গা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, আজ দুপুরে পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পোড়া তেল ব্যবহার করে খাদ্য তৈরি, বাসি গ্রিল কাঁচা মাছ মাংসের সঙ্গে সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে হোটেল পতেঙ্গাকে ৬০ হাজার টাকা
জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খাদ্য উৎপাদন করায় চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা ও ফ্রিজে অপরিচ্ছন্ন অস্বচ্ছ উপায় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করায় ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর