Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৯

যশোর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে যশোর জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের ব্যানারে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োপ্রাপ্ত নার্স ও এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসাররা বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বক্তারা বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানাই।

বিজ্ঞাপন

মানববন্ধনে অন্যান্যের মধ্যে পিটিআইয়ের প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক মো. আবু জার,নাজসিন নাহান, তানিয়া খাতুন, রাহায়ান উদ্দিন আলী মেহেদী প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/এনইউ