Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ আগস্ট ২০২৬ ২৩:৫৫

ঘাতক ট্রাক।

সাতক্ষীরা: জেলার কালিগঞ্জে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুস্তাকিম হোসেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এদিকে ট্রাকটিকে জব্দ ও চালক আল আমিন হোসেনকে (৩৯) আটক করা হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু মুস্তাকিম ব্যাটারিচালিত ভ্যানযোগে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার বহনকারী ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মুস্তাকিমের মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে খুলনা মেট্রো-ড ১১-০৩০৭ নাম্বারের ট্রাকসহ-এর চালক আল আমিনকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ঘাতক ট্রাকটিসহ এর চালককে থানায় নিয়ে যান।

বিজ্ঞাপন

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ এর চালক বর্তমানে থানা হেফাজতে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর