Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক দুটি অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সারাদেশে দুষ্কৃতিকারীরা থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি করে এবং বিপুল পরিমাণ সরকারি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব-১৪ ময়মনসিংহে তাদের গ্রেফতার এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা বাজারে অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ভোররাতে মুক্তাগাছার কুমারগাতা এলাকায় পৃথক আরো একটি অভিযানে দেশীয় তৈরি একটি রামদা, একটি তলোয়ার, একটি দু-মুখো চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি দেশীয় চাইনিজ কুড়াল এবং দুইটি ছোরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ফুলাবাড়িয়া ও মুক্তাগাছায় জমা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ