Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৪

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুরে পুকুরের পানিতে ডুবে রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত, নলজানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। রিফাতের বাবা সৌদি প্রবাসী। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়তো।

স্থানীয়রা জানায়, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার নলজানী এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির কাছে একটি পুকুরের পাশে যায় রিফাত। এক পর্যায়ে সে পুকুরে পড়ে গেলে বন্ধুরা বিষয়টি সবাইকে জানায়। পরে তার মা স্থানীয়দের সাথে নিয়ে ওই পুকুরের পানিতে নেমে প্রায় তিন ঘণ্টা পর রিফাতের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থানায় কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনইউ