Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁওয়ে ঝোপঝাড়ে মিলল লাশ, পুলিশের ধারণা ‘পিটিয়ে হত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:২২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬

ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা ঝিলপাড় এলাকার ঝোপঝাড় থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২০সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও আফতাবনগর তালতলা দাসেরকান্দি ঝিলপাড়ের ঝোপঝাড় থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান বলেন, খবর পেয়ে দুপুরে দাসেরকান্দি এলাকার ঝোপঝাড়ের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তির সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে লাশ ঝোপঝাড়ের মধ্যে ফেলে রেখে গেছে। তবে প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইমসিনের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেন। ওই ব্যক্তির নাম নুর ইসলাম (৫০)। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ আটি রায়েরচড় গ্রামের আব্দুল করিমের ছেলে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন
সাররাবাংলা/এসএসআর/এনইউ