ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসাআই) রফিকুল ইসলাম বলেন, এলাকার লোকজনের কাছ থেকে জানা যায়, রাতে মালিবাগ রেলগেটের পাশে রেললাইনে অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিল। এসময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০/৫০ বছর হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।