Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া খুব একটা সুস্থ নন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫২ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:২৮

ফাইল ছবি

ঢাকা: বাসায় ফিরলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব একটা সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যরালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) উনার ট্যাম্পারেচার ছিল।

‘উন্নত চিকিৎসাযর জন্য কবে নাগাদ বিদেশে নেওয়া হবে— এরকম প্রশ্নের তিনি বলেন, ‘উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে উনার বিলম্বটা হচ্ছে।’

এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসা পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড পর্যবেক্ষণে থাকবেন বাসায়। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার, সিরোসিস, ‍হৃদরোগ,ফুসফুস ও কিডন জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সারাবাংলা/এজেড/এনইউ