Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম, স্থানীয় মৃত সুলুতু মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে হঠাৎ বৃষ্টির শুরু হলে লাকড়ি আনতে মরিচ খেতে যান দ্বীন ইসলাম। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাড়ির সামনেই মরিচ ক্ষেতের শুকনো লাকড়ি ছিল। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান দ্বীন ইসলাম।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ