Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে এখন সবুজ কারখানা ২২৯টি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২০

ঢাকা: আরও তিনটি পোশাক কারখানা সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দেশে এখন সবুজ কারখানার সংখ্যা ২২৯টি। নতুন করে তালিকায় যুক্ত কারখানা তিনটি হচ্ছে-নারায়ণগঞ্জের অনন্ত হুয়াক্সিয়াং লিমিটেড, গাজীপুরের সিপাল গার্মেন্টস লিমিটেড ও চট্টগ্রামের ইউনিটেক্স স্পিনিং লিমিটেড।

শনিবার (২১ সেপ্টেম্বর) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। গেল বছর ২০০ সবুজ কারখানার মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এরমধ্য দিয়ে দেশের পোশাক খাতও নতুন মাইলফলক স্পর্শ করে।

বিজ্ঞাপন

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২২৯টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৯১টি, গোল্ড ১২৪টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/এনইউ