Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামের দুজন নিহত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামের মো. আশরাফ আলী (৪৯) ও ও আইনুল ইসলাম (৩৫)।

স্থানীয় লোকজন জানান, নিহত দুইজন একই এলাকার বাসিন্দা। তারা মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই আশরাফ মারা যান। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তারও।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি।

সারাবাংলা/এনইউ