Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে ধলেশ্বরীতে বাবা-মেয়ে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩০

প্রতীকী ছবি।

মানিকগঞ্জ: ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা ও মেয়ে দুইজনই নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামলেও বিকেল ৩টা পর্যন্ত তাদের কারো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ দুইজন হলেন-জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) ও তার মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী ও মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেয়ে রাফাকে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর। প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিল রাফা। একপর্যায়ে বোতলের মুখ খুললে এর ভেতরে পানি প্রবেশ করে। এসময় রাফা পানিতে তলিয়ে যায়। মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ারস্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে বিকেল ৩টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

সারাবাংলা/এনইউ