Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী পালন ভারতীয় হাইকমিশনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৩:৪১

সঙ্গীত ও কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার ভারতীয় হাই কমিশন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই উপলক্ষ্যে ‘ইতি রবিস্মরণে’ শীর্ষক একটি সঙ্গীত ও কবিতা সন্ধ্যা আয়োজন করে।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ইতি রবিস্মরণে- অনুষ্ঠানের আগে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রখ্যাত শিল্পী স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম পোলাকের পরিবেশনায় সমৃদ্ধ এই অনুষ্ঠানটি গুরুদেবের চিরন্তন সাহিত্যিক ও সাংস্কৃতিক পরম্পরাকে উদ্‌যাপন করে, যা সীমান্তের গণ্ডি পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৬ সালের ২২শে শ্রাবণ (বাংলা সন ১৪৩৩), অর্থাৎ ৬ আগস্ট ২০২৬ তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি কবিগুরুর ৮৫তম প্রয়াণ দিবস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর