Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাগরিক-ওয়ারিশান সনদ দেবেন ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ২০:৪০ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ০০:৪৩

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড কাউন্সিলররা নাগরিকদের যেসব সনদ দিতেন, সেগুলো এখন থেকে দেবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। এসব সনদের মধ্যে রয়েছে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, পারিবারিক সনদ (সাবেক), চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ ইত্যাদি।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞার সই করা এক অফিস আদেশে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এ ক্ষমতা অর্পণ করা হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এই অফিস আদেশের ফলে নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির কোনো ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্যপ্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

ডিএসসিসি জানিয়েছে, আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সচিব বা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মনোনীত দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা সেগুলো যাচাই-বাছাই বা তদন্ত করবেন। আবেদনের পক্ষে সঠিকতা পাওয়া গেলে আবেদনে চাওয়া সনদ দেওয়া হবে।

সারাবাংলা/এনআর/টিআর