Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৪৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৯:৪৪

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ২৪৯ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২৪৯ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ এবং রংপুর বিভাগে রয়েছেন ৩ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১৮ হাজার ১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৮১ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৩১৮ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর