Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদোন্নতির ৩ দিনের মাথায় ওএসডি নৌ সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৯:২৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ১৯:৩৪

ঢাকা: দুই দিন আগে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম মতিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (২ অক্টোবরর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমানকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। ওই দিনই এই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

সারাবাংলা/জেআর/পিটিএম