Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাবাংলায় সংবাদ প্রকাশ, আলো জ্বলল নোবিপ্রবির প্রধান ফটকে

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৪:০১

নোবিপ্রবি: সংবাদ মাধ্যম সারাবাংলায় সংবাদ প্রকাশের পর প্রায় আড়াই মাসের অপেক্ষা ঘুচিয়ে আলো জ্বললো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটকে ।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে সরেজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আলো জ্বলার দৃশ্য দেখা যায়।

এর আগে, ২৬ সেপ্টেম্বর ‘২ মাস পেরিয়ে গেলেও আলো জ্বলেনি নোবিপ্রবির প্রধান ফটকে’ শিরোনামে সারাবাংলায় সংবাদ প্রকাশিত হয়।

জানা যায়, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক। প্রায় আড়াই মাস আগে ফটকের নামফলকের লাইট নষ্ট হয়ে গেলেও তা মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দফতর। ফলে দিনের আলো ফুরিয়ে গেলেই নোবিপ্রবির প্রধান ফটক অন্ধকার ও অনিরাপদ হয়ে উঠেছিল। লাইনটির দীর্ঘদিন মেরামতের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ