Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারপতি মর্তুজার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ২০:১৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ২৩:৫৫

ঢাকা: হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে ট্রাইব্যুনালে পুনর্গঠনের অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

ট্রাইব্যুনালের সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা।

তিনি ১৯৬০ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে বিসিএস পাস করে ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগ দেন। জেলা ও দায়রা জজ’র চাকরি থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাস করেন।

বিজ্ঞাপন

গত ৮ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ হিসেবে নিয়োগ পান।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম