Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএসইউপি’তে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬ ১২:২৮

প্রতীকী ছবি

ঢাকা: ফিন্যান্স অফিসার এবং ফিন্যান্স ও সিস্টেমস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশন্স (ডব্লিউএসইউপি)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৩ আগস্ট পর্যন্ত।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশন্স (ডব্লিউএসইউপি)

১. পদের নাম: ফিন্যান্স অফিসার

বিভাগ: ফিন্যান্স

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবে পারদর্শিতা থাকতে হবে।

সংগঠন বা প্রতিষ্ঠানে ফিন্যান্সিয়াল কার্যক্রমে দক্ষ হতে হবে।

বিজ্ঞাপন

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: সিস্টেমস অ্যাকাউন্ট্যান্ট

বিভাগ: ফিন্যান্স ও সিস্টেমস

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি

অন্যান্য যোগ্যতা:

অ্যাকাউন্টিং সফটওয়্যার ও সিস্টেম ম্যানেজমেন্টে বিশেষ দক্ষতা থাকতে হবে।

বিশ্লেষণাত্মক ও সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞেদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: বাংলাদেশ (ঢাকা) অথবা ঘানা (আক্রা)

আবেদন প্রক্রিয়া: অনলাইন

আগ্রহী প্রার্থীরা https://wsup.com/careers/vacancies/ এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর