Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি সফরে যুক্তরাষ্ট্র-কানাডা গেলেন সেনা প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১০:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৬

ঢাকা: সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এতে আরও বলা হয়, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ইআ