Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসি: চট্টগ্রামে পাশের হার ৭০.৩২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১২:০২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৭০ দশমিক ৩২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম সারাবাংলাকে জানিয়েছেন, পাসের দিকে ছাত্রীরা এগিয়ে আছেন। ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। ছাত্র পাস করেছে ৬৭ দশমিক ৭২ শতাংশ।

এবার পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৬ হাজার ২৯৮ জন। পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন।

বিগত বছরগুলোতে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিতেন। এরপর বিকেলে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরতেন। এবার শিক্ষা বোর্ডগুলো নিজেরাই ফল প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/ইআ