Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনামসজিদ দিয়ে ফের আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ২৩:১৮

চাঁপাইনবাবগঞ্জ: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউআর