Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৯:৫৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৯:৫৯

রাজশাহী: রাজশাহীতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলাম আনন্দ (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এঘটনার সঙ্গে জড়িত ওমর ফারুক (৩৮) নামের আরেক যুবক পালিয়ে যায়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক সিরাজুল ইসলাম আনন্দ মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়া মহল্লার বাসিন্দা সানোয়ার হোসেনের ছেলে। পালিয়ে যাওয়া ওমর ফারুক রাজশাহীর পবা উপজেলার নওহাটার নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান, সিরাজুল ইসলামসহ ওমর ফারুক নামের আরেক ব্যক্তি হেরোইনগুলো নিয়ে ছয়ঘাটি মোড়ে অপেক্ষা করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ওমর ফারুক পালিয়ে যান। ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ ধরা পড়েন সিরাজুল ইসলাম। এ ঘটানায় মামলা হয়েছে। পলাতক ওমর ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর