অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকায় একটি হাসপাতালে ইসরাইলে প্রতিরক্ষা বাহিনীর অভিযান চালাতে গিয়ে তিন সেনা নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আস্তানা দাবি করে ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ হাসপাতালটিতে হামলা চালাতে গেলে প্রতিরোধ যোদ্ধারা তাদের রুখে দেয়।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার (২৫ অক্টোবর) যুদ্ধবিধ্বস্ত গাজায় ব্যাপক হামলা ও অভিযান চালিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত ইসরাইলের সেনারা হলেন- বারাক ইসরায়েল সাগান (২২), সার্জেন্ট ইডো বেন জাভি (২১) এবং সার্জেন্ট হিল্লেল ওভাদিয়া (২২)। তারা তিনজনই ৪৬০তম আর্মার্ড ব্রিগেডের ১৯৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
শুক্রবার ভোরে উত্তর গাজার জাবালিয়াতে ওই তিনজন যে ট্যাঙ্কে ছিলেন তার ওপর শক্তিশালী বোমা হামলা চালায় হামাস যোদ্ধারা। এতে এটি বিস্ফোরিত হয়ে ট্যাঙ্কের তিন সেনা নিহত হয়। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে গিয়ে ইসরায়েল ৩৬১ জন সেনা হারালো।