Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমার চেয়েও বড় হবে—ছেলেকে নিয়ে রোনালদো

ক্রীড়া ডেস্ক
৯ আগস্ট ২০২৬ ০৮:২৭

আল নাসরের যুব দলে অনুশীলন থেকে শুরু করে পর্তুগালের বয়সভিত্তিক দলেও জায়গা করে নিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। পর্তুগিজ কিংবদন্তি মনে করেন ভবিষ্যতে তার কীর্তিও ছাড়িয়ে যাবে তার ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, আল নাসরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন রোনালদো। সেখানেই পাশে থাকা এক কর্মকর্তাকে রোনালদো বলছিলেন,‘খুব ভালো ছেলে ও। ওর বয়সে আমি যেমন ছিলাম, তার চেয়ে ও শক্তিশালী। আমি ওর বয়সে বেশ ছোটখাট দেখতে ছিলাম। আমার মনে হয়, ও একদিন আমার চেয়েও বড় হবে।’

সাফল্যের জন্য রাস্তা একটাই। সেটা সফল হওয়ার তীব্র ইচ্ছে। রোনালদো স্মরণ করিয়ে দিয়েছেন সেটাই,‘সবচেয়ে কঠিন হল খিদেটা ধরে রাখা। এটা ধরে রাখলে অনেক দূর যাবে ও।’

বিজ্ঞাপন

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচ খেলেছে রোনালদোর ছেলে। আল নাসরের যুব দলে করছে অনুশীলনও। বাবার মতোই পেশাদার ফুটবলার হওয়ার পথে এগোচ্ছে ছেলে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর