Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮) নামে পুলিশ সদস্য মারা গেছেন। তিনি খিলক্ষেত থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত পুলিশ সদস্য রায়হানের বড় ভাই মো. কাওসার আলী বলেন, তাদের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে।তিনি স্ত্রীকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন। রায়হান পুলিশ ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দেন।

বিজ্ঞাপন

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, রায়হান খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি গতরাতে কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ