Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনামূল্যে যুবদলের চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৫:১৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৫:১৯

কিশোরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চিকিৎসা ক্যাম্পে রোগী দেখছেন চিকিৎসক। ছবি : সারাবাংলা।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে সমবায় কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা যুবদল এ আয়োজন করে। ফ্রি মেডিকেল ক্যাম্পে পাচঁ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. আতিকুল সারোয়ার, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহবায়ক ডা. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. নাজমুল হাসান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমন।

বিজ্ঞাপন

এ আয়োজনে সহযোগিতায় ছিল ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা।

সারাবাংলা/এসআর