Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাবতলিতে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ০৮:৪১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছবাহী ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ইমরানের মামাতো ভাই দেলোয়ার হোসেন সবুজ জানান, তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। ইমরানের বাবার নাম সারোয়ার মোল্লা। তারা দীপনগরে একটি রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন।

সবুজ আরও বলেন, ‘দিপনগর এলাকায় রেফ্রিজারেটরের দোকানের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামত করে গ্যাস ভরার কাজ চলছিল। এসময় হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ইমরান ও ফারুক হোসেন আহত হন। পরে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি দারুস সালাম থানায় অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর