Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৫:৫৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৫

সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

ঢাকা: সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেফতারের পর মোশাররফ হোসেনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) তাকে আদালতে নেওয়া হবে।’

সারাবাংলা/ইউজে/এইচআই