Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগান সিরিজে অধিনায়ক শান্ত, দলে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ২০:৫৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ২৩:২০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে অধিনায়ক করেই বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগান সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে নেই সাকিব আল হাসান।

শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। তবে শান্তর নেতৃত্বেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘোষিত ১৫ জনের স্কোয়াডে নেই সাকিব ও লিটন। সাকিব এই সিরিজে থাকছেন না, বিসিবির পক্ষ থেকেও আভাস দেওয়া হয়েছিল আগেই। অন্যদিকে জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে একাদশে ছিলেন না লিটন। অসুস্থতা ভালো না হওয়ায় আফগান সিরিজেও থাকছেন না তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানা। দুই ভাগে ভাগ হয়ে আগামী ২ ও ৩ নভেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

৬ নভেম্বর শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ৯ ও ১১ নভেম্বর একই মাঠে হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড– সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

সারাবাংলা/এফএম