Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী: ভারত

সারাবাংলা ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ২১:১৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ২২:৫৮

রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছাবার্তা পাঠায় আওয়ামী লীগ। ওই শুভেচ্ছাবার্তায় শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভাপতির পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়।

ভারতের পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে রণধীর জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গীর কথা জানতে চান ওই সাংবাদিক। প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে ‘সাবেক প্রধানমন্ত্রী’ নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে?

বিজ্ঞাপন

জবাবে রণধীর বলেন, ‘আমরা বারবার বলেছি, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন। দলের পক্ষ থেকে নেতারা বারবারই দাবি করছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।

সারাবাংলা/টিআর