Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুটবল থেকে অনির্দিষ্টকালের ‘ছুটি’ নিলেন মেসি

ক্রীড়া ডেস্ক
১২ আগস্ট ২০২৬ ০৮:২৩

বাবা হোর্হের হাত ধরে ফুটবলে আসা। প্রিয় রোজারিও থেকে বার্সেলোনায় যাওয়া। শুধু ফুটবল নয়, লিওনেল মেসির জীবনের বড় একটা অংশ জুড়েই ছিলেন তার বাবা। সেই বাবা এখন না ফেরার দেশে। আর বাবা হারিয়ে মেসির জীবনে নেমে এসেছে বিরাট শূন্যতা।

ফুটবল নিয়ে ভাবা বা মাঠে খেলার মত মানসিক-শারীরিক অবস্থায় এখন নেই মেসি। তাই রোজারিওর স্থানীয় গণমাধ্যমের সূত্রে ফরাসি ওয়েবসাইট ‘ফুট মারকাতো’ জানিয়েছে আপাতত ফুটবল থেকে ছুটি নিয়েছেন মেসি। জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডটকম’ ফরাসি ফুট মারকেতোর সূত্রে জানিয়েছে, মেসি কতদিন মাঠের বাইরে থাকবেন ঠিক করেননি এখনও। এমনকি মেসি অবসর নিয়ে ফেলবেন কিনা সেই প্রশ্নও করেছে তারা?

বিজ্ঞাপন

কেননা, ইন্টার মায়ামির কাছে অনির্দিষ্টকালের ছুটি চেয়েছেন মেসি। ক্লাব কর্তৃপক্ষও মেসির ছুটির আবেদন মঞ্জুর করেছে। যত দিন প্রয়োজন মেসি ছুটি নিতে পারেন বলে জানিয়েছে মায়ামি। কবে ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত নেবেন মেসিই।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এই কঠিন সময়ে আপাতত থাকতে চান প্রিয়জনদের পাশে। ফুটবল এখন তার ভাবনাতেই নেই।

বিশ্বকাপের সময়ই হোর্হের অসুস্থতায় উদ্বিগ্ন ছিল পুরো পরিবার। সেই সময়ের অনেক ছবিতেই ফুটে উঠেছে কীভাবে আর্জেন্টিনার অধিনায়ক আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আর বাবার মৃত্যুর পর তো ভেঙেই পড়েছেন পুরোপুরি। বাবাকে সমাহিত করার পর প্রিয়জনদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি কবে মায়ামি ফিরবেন, ঠিক করেননি এখনও।

পরিবারই এখন মেসির কাছে একমাত্র অগ্রাধিকার। মেসি তার মা, ভাইবোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

মেসির পেশাদার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাই উঠছে নানা প্রশ্ন উঠছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম গুঞ্জন শুরু হয়েছে, লম্বা সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকতে পারেন মেসি।

মেসি সত্যিই তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এক অভূতপূর্ব মুহূর্তের সামনে দাঁড়িয়ে। অগ্রাধিকার এখন নিছক ফুটবল নয়, বরং পরিবার। নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না, অবসর নিয়ে ফেলবেন কিনা মেসি? তবে অনির্দিষ্টকাল ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত খুলে দিয়েছে অনিশ্চয়তার দুয়ার।

বিজ্ঞাপন

শিক্ষক নিয়োগ দিচ্ছে বুয়েট
১২ আগস্ট ২০২৬ ০৮:৪১

অবশেষে রোনালদোর বিয়ে
১২ আগস্ট ২০২৬ ০৮:৪০

আরো

সম্পর্কিত খবর