Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১০:৪০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১১:৪৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা বাউনিয়ায় ছেলের ছুরিকাঘাতে দিনু বেগম (৪০) নামে এক মা নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনু বেগমের স্বামী নুরুল আমিন বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌড়িপুর উপজেলার নালবাংগা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল আজিজ। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া থাকেন। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী গৃহিনী ছিলেন।

তিনি আরও জানান, তাদের ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝে মধ্যে টাকার জন্য তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। ভোরে তার স্ত্রী দিনু বেগমের চিৎকারে ঘুম ভাঙ্গে। পড়ে উঠে দেখতে পান জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে গুরুতর আহত অবস্থায় দিনু বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা থেকে ওই নারীকে স্বজনরা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ