Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আত্মগোপনে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৭:০২

সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী রাজু। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে সীতাকুণ্ডের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরী রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত একটার দিকে নগরীর ডবলমুরিং থানা এলাকার মনছুরাবাদ আত্নগোপন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী রাজু উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

পুলিশ জানিয়েছে, আরিফুল ইসলাম চৌধুরী ডবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এছাড়া তিনি সীতাকুণ্ড থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার রাতে আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি মনছুরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন ছিলেন। তিনি ডবলমুরিং থানার দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি। এছাড়াও তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আরও একটি মামলা আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর
বিজ্ঞাপন

আরো