Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চটগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৭:০৮

চট্টগ্রামে চান্দগাঁও থানার টেকবাজার পুল এলাকায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার তিন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার টেকবাজার পুল এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদে খবর পেয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বান্দরবান থেকে অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করে বলে আমাদের জানিয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/এনজে
বিজ্ঞাপন

আরো