Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে চাঁদাবাজির অভিযোগে ২ জন গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৮:৪৩

বেনাপোল: ভারতগামী ক্যানসার রোগীর স্বজনের নিকট থেকে চাঁদা আদায়ের মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বেনাপোল বর্ডার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন সাগর (৩১) ও বড়আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. বাবু হোসেন (৩০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, ভারতগামী পাসপোর্ট যাত্রী ক্যানসার আক্রান্তের স্বজনের নিকট চাঁদা আদায়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো