Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখাবে বিডিকলিং

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫৪

ঢাকা: আসন্ন বিজয় দিবস উপলক্ষে গ্রাফিক্স ডিজাইন এবং মার্ন স্ট্যাক বিষয়ে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু করে ভর্তির আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করবে বিডিকলিংয়ের সহযোগী প্রতিষ্ঠান বিডিকলিং অ্যাকাডেমি।

রোববার (২৪ নভেম্বর) বিডিকলিং একাডেমির জেনারেল ম্যানেজার (জিএম) রনি চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে বিডিকলিং একাডেমিতে শুরু হতে যাচ্ছে বিশেষ অফার। বিডিকলিং একাডেমির দু’টি ফ্রিল্যান্সিং ফোকাসড কোর্স করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কোর্সগুলো হলো- গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, মার্ন স্ট্যাক উইথ ফ্রিল্যান্সিং। দুটি কোর্সেই সিট সংখ্যা রয়েছে ২০টি করে। কোর্সে ভর্তিতে আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। ৩ মাসব্যাপী এই কোর্সের ক্লাস হবে সকালের শিফটে সপ্তাহে তিন দিন এবং প্রতিদিন তিন ঘণ্টা করে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, আবেদনের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ হতে হবে। এমনকি সর্বোচ্চ বয়সসীমা হবে ৪৫ বছর পর্যন্ত। আবেদনের নির্ধারিত সময় শেষে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে চাকরি সন্ধানী এবং ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের বিডিকলিং একাডেমির ফেসবুক পেজে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা অর্জনের পরে যে কেউ খুব সহজেই চাকরি খুঁজে নিতে পারেন। এমনকি অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও ফ্রিল্যান্সিংয়ের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ডিজাইনহিল ইত্যাদি সাইটে ফিক্সড প্রাইস, আওয়ারলি জব বা কন্টেস্টের মাধ্যমে আয় করা যায়। এমনকি অনেক ক্লায়েন্ট অধিকাংশ সময় লংটার্ম প্রজেক্টের জন্য ডিজাইনারদের নিয়োগ দিয়ে থাকে।

নিজেদের কার্যক্রম সম্পর্কে বলা হয়, এখন পর্যন্ত বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দুই শতাধিক শিক্ষার্থী তাদের নিজেদের বেকারত্ব ঘুছিয়েছেন। এছাড়াও ‘ম্যাক-টেক সলিউশন্স’, ‘ওয়ান আইডিয়া সলিউশন্স’, ‘আরটুএ’, ‘মাকরাম আইটিসহ বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা।

কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিডিকলিং একাডেমি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।

সারাবাংলা/ইএইচটি/ইআ