Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখার আলম

রাবি করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১১:০৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৮

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। পুরস্কার

রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ পদে নিযুক্ত করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার এরই মধ্যে তার কর্মস্থলে যোগদান করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শহিদ হবিবুর রহমান হলের হাউজ টিউটর এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

সারাবাংলা/ইআ