Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার সেন্ট গ্রেগরি কলেজ বন্ধ ঘোষণা

জবি করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ২৩:২৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৯

সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

ঢাকা: তিন কলেজের সংঘর্ষের ঘটনায় ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ফলে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ জরুরি, তবে সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিন কলেজের সংঘর্ষের ঘটনায় রোববার (২৪ নভেম্বর) বিকেল ৫ টার দিকে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এতে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান শিক্ষক ও স্টাফরা।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো