Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গানমেলার দ্বিতীয় গান ‘মনে পড়ে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৬:০৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৭

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানমেলা তাদের নতুন গান ‘মনে পড়ে’ মুক্তি পেয়েছে। বলিউডের কিংবদন্তি আর. ডি. বর্মণের অনবদ্য ক্ল্যাসিক গানগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে তৈরি করা হয়েছে গানটি । এটি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গানমেলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটির সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু এবং কণ্ঠ দিয়েছেন শান্তনীল ধর। গানমেলার এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে উত্তর আমেরিকার টেলিভিশন চ্যানেল টিবিএন২৪। এটি গানমেলার দ্বিতীয় গান। কালীপূজায় মুক্তি পাওয়া শ্যামাসংগীত ‘মাগো’ তাদের আয়োজন ছিল। যেটি প্রশংসা কুড়িয়েছে দর্শক-শ্রোতাদের।

বিজ্ঞাপন

গানমেলার প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন গায়ক শান্তনীল ধর বলেন, ‘বাংলা সংগীতকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে, সৃজশীলতাকে উৎসাহিত করা, উদীয়মান প্রতিভাবান শিল্পীদের সঙ্গে শ্রোতাদের মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে এ বছরের অক্টোবরে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। ঐতিহ্য ও ডিজিটাল উদ্ভাবনের সমন্বয় সাধনের মাধ্যমে বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’

চার বছর বয়স থেকে তার মা এবং গুরু পণ্ডিত রামকানাই দাস ও পণ্ডিত রমেশ মিশ্রের কাছে প্রশিক্ষণ গ্রহণ করা শান্তনীলের প্রাথমিক সংগীত ক্যারিয়ার শুরু বাংলাদেশে। তিনি কিশোর বয়সে আমেরিকা পাড়ি জমানোর আগে বাংলাদেশে বিভিন্ন জাতীয় পুরস্কার অর্জন করেন, যার মধ্যে অন্যতম হলো রবীন্দ্রসংগীতে উৎকর্ষের জন্য অনন্যা পুরস্কার।

সারাবাংলা/এজেডএস
সম্পর্কিত ভিডিও