Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ০৯:১৫

খুলনা: খুলনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আসামি শাহিন আলম গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে জেলা আদালতের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় দেন।

সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।

দণ্ডপ্রাপ্ত শাহিন আলম গাজী খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা মাহাবুর গাজীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১ মে রাতে ভুক্তভোগীর পরিবার তাকে বাড়িতে একা রেখে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। এ সুযোগে তাকে ধর্ষণ করেন শাহীন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

একই বছরের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৭ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর