Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, সমাজসেবা কর্মকর্তা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ০৮:৫৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৯:১৬

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।

রংপুর: রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সমাজসেবা অধিদফতরে প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে প্রধান কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়।

বদরগঞ্জে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই নিষিদ্ধ সংগঠনের কর্মীদের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও নিয়োগ, একই পরিবারের একাধিক সদস্য মনোনীত করা ও চাকরিজীবী ও প্রভাবশালীদের প্রাধান্য দেয়ার অনিয়মের অভিযোগ আসতে থাকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত দরিদ্র ও নিম্নআয়ের পরিবার চিহ্নিত করে তাদের সামাজিক নিরাপত্তা সহায়তা প্রদানের লক্ষ্যে গৃহীত হয়েছে। এই কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারীরা পরিবার পর্যায়ের ডেটা সংগ্রহ করবেন, যা সম্ভাব্য উপকারভোগী চিহ্নিতকরণের ভিত্তি তৈরি করবে। তাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বদরগঞ্জের নিয়োগপ্রত্যাশীরা পুরো নিয়োগপ্রক্রিয়া পুনঃযাচাইয়ের দাবি জানিয়েছেন। তারা প্রতিটি প্রার্থীর আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, ভাইভা ও ব্যবহারিক পরীক্ষার নম্বর, উপস্থিতির তালিকা, মূল্যায়নপত্র এবং চূড়ান্ত তালিকা পুনঃযাচাইয়ের ব্যবস্থা চেয়েছেন।

রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি পরিতোষ চক্রবর্তী বিষয়টি যাচাই-বাছাইয়ের পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে বদরগঞ্জের ইউএনও আঞ্জুমান সুলতানা অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে শরিফুল ইসলামের বিরুদ্ধে তীব্র অভিযোগ ও তার প্রত্যাহার প্রশ্ন ফেলেছে- ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি জনকল্যাণমূলক কর্মসূচির তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল?

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর