Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গা থেকে অবৈধ সোনার বার উদ্ধার


১০ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৬:২১

চুয়াডাঙ্গা থেকে অবৈধ সোনার বার উদ্ধার করেছে বিজিবি

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলা হতে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় অবৈধ সোনার বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদকর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় জানান, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির এলাকা দিয়ে সোনা চোরাচালান হবে এমন গোপন সংবাদ পান এবং তার নির্দেশনায় নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয় বিজিবি টহলদল।

বিজ্ঞাপন

পরে সন্দেহভাজন এক ব্যক্তি ওই এলাকা অতিক্রম করার সময় ধরা পড়ে এবং তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল প্যাকেটটি উদ্ধার করে সেটি জনসম্মুখে খুললে ওই প্যাকেটের মধ্যে খাকী রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি পোটলা পায় যাতে আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি অবৈধ সোনার বার পাওয়া যায়।

এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন।

জব্দ করা সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা হবে বলে জানান তিনি।