Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, আরও ৩ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২১:১৯

হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী,আরও ৩ জনের মৃত্যু

ঢাকা: শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬১ জন।

চলতি বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ২৬৯ জন।

শনিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৮৯ জন ও নারী ৫২ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬১ জন। এর মাঝে ৫১.৭ শতাংশ নারী ও ৪৮.৩ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭০ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২২ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

এছাড়া বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে আট জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে এক জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ১৩ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর ও সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসডব্লিউ