Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে আধিপত্যবিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৮

সদর থানা

মুন্সীগঞ্জ: আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপি সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহতরা হলেন, জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগম (২২), অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪)। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসীর জানান, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে চরডুমুরিয়া গ্রামে হামলা করে আওলাদ মোল্লার লোকজন। এরপর রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সজিব দে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এ বিয়ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই