Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২০:০০

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার নামুড়ি স্টেশনের পাশে রেল লাইনেরে উপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল জানান, বিকালে অজ্ঞাত এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর