Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৭:৩২ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১৮:১০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ওই আসনে কোনো ভোটার ছিলেন না। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসাজনিত কারণে বিদেশে থাকায় ভোট দিতে পারেননি।

বিজ্ঞাপন

নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে অভিনন্দন জানাতে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ না থাকায় শুরু থেকেই বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত ভোটের ফলেও তার প্রতিফলন ঘটল।

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হওয়ার মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই শপথ অনুষ্ঠান রয়েছে। নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর