Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯

সামচুল হক সরদার ও আনোয়ারা বেগম

বরিশাল: জেলার আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীরও মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, অসুস্থতাজনিত কারণে উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সদর বাজারের কাপড় ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) সোমবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এ সময় সামচুল হক সরদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) স্বামীর মৃত্যুর সংবাদ শুনে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিকেলে আছরবাদ বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার স্ত্রী আনোয়ারা বেগমকেও দাফন করা হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো