Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে ডালিমের বইটি বিপ্লবের দলিল: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৬:২৭

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে মোড়ক উন্মোচন করা হয়।

ঢাকা: ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ডালিমের লেখা বইটি বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি বলেন, এই বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল। বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ। এই উদ্যোগকে আমি শুভ সূচনা বলব। প্রধান বিচারপতি জুলাই বিপ্লব নিয়ে বই লেখায় সাংবাদিক মেহেদী হাসান ডালিমকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এ সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. শরিফুল আলম ভূঞা, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. মাসউদুর রহমান, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু শিমু উপস্থিত ছিলেন।

হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি)। বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। আগামী ৫ জানুয়ারি থেকে সুপ্রিমকোর্ট বারের বইমেলায় বইটি যাওয়া যাবে।

এই বইতে লেখক একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ নিল তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। উচ্চ আদালতের কোটার পুনর্বহাল রায় ও আন্দোলনে গুলি না চালানোর রিটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অন্দরমহলের নানান চাঞ্চল্যকর ঘটনা ও তথ্য বইটিতে তুলে ধরা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ