Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৮

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার কালিহাতীতে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ওই এলাকার নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল।

নিহতের স্বজনরা জানান, সকালে উপজেলার রৌহা গ্রামে স্বামী-স্ত্রী তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকেই নিহতদের মরদেহ উদ্ধার করেন তারা। দুপুরে সামাজিক শ্মশানে দাহ সম্পন্ন করেন তাদের স্বজনরা।

বিজ্ঞাপন

যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছেন।

সারাবাংলা/এমপি/এনজে
বিজ্ঞাপন

আরো